প্রকাশিত: Sun, Mar 17, 2024 6:39 PM আপডেট: Thu, Jun 4, 2026 9:49 PM
[১]আমরা প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করছি: পররাষ্ট্রমন্ত্রী
এম এম লিংকন: [২] নির্বাচন পর্যবেক্ষণকারী দুই মার্কিন সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত রিপোর্টের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের রিপোর্টে স্বীকার করে নিয়েছে, অন্যান্য সময়ে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনের তুলনায় এবার কম সহিংসতা হয়েছে।
[৩] তিনি আরো বলেন, আর মানের কথা বলেছেন, বাংলাদেশে যে সমস্ত নির্বাচন ইতোপূর্বে হয়েছে বা আমাদের উপমহাদেশে যে নির্বাচন হয় সেই তুলনায় এ নির্বাচনের মান অনেক উন্নত ছিল। একটি সুন্দর ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
[৪] তবে, বিএনপিসহ তাদের মিত্ররা শুধু নির্বাচন বর্জন নয় নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ( এনডিআই ও আইআরআই) রিপোর্টে যদি এ বিষয়টা বা যারা এ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সময়ে দেশ-বিদেশে তাদের এ বিষয়টাও এড্রেস করতে হবে।
[৫] রোববার রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এনডিআই এবং আইআরআই প্রকাশিত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
[৬] এরআগে ১৬ মার্চ এনডিআই ও আইআরআই এর নির্বাচন পর্যবেক্ষণকারী টিম তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, দ্বাদশ নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে।
[৭] এ সময় সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বলেন, সরকারের সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে।
[৮] তিনি আরো বলেন, পাশাপাশি খেয়াল রাখতে হবে; বাংলাদেশের টেলিভিশনে কি দেখাচ্ছে, কি হচ্ছে, সেটা যারা হাইজ্যাক করেছে তারা দেখে, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। সে জন্য দায়িত্বশীল সাংবাদিকতা জিম্মি নাবিক ও জাহাজ উদ্ধারে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট